যাবে কি আমার সাথে , তুমি - ময়ুরমুখী নায়ে/
পারি দেব হৃদয় পথ , ঘর বাধবো নদের ধারে/
থাকবে কি আমার , চিরকাল – মরণ সাথি হয়ে/
আমি সয়ে যাব সব , ঝড় বৃষ্টি যাই হোক/
যদি তুমি বন্ধু যাও বন্ধু রয়ে...।।
আমিতো ঠিক দাঁড়িয়ে , আছি সামনে - তোমার দরজায়/
খোল খোল দাড় , থাকিও না - আর নিশ্চুপ এই বরষায়/
অভিমানি মন , কেঁদেছে যখন/
শোনোনি তখন কেন তুমি হায়......।।
আবেগী শতভাগ , পাগল কিছুটা বটে/
বোকা - সোকা , সব-ই আমি/
যা ঘটে তার কিছুটা তো রটে...।।
এসব মিলেই আমি /
অনেক ভালবাসি তোমায়...।।
মিথ্যে আসে স্বভাবগত , তবুও - সত্যি বলছি অবিরত/
বিনিদ্র রাত , স্নিগ্ধ দুটি হাত/
বারিয়ে আজো স্বপ্নে বিভোর/
এসব মিলেই আমি /
অনেক ভালবাসি তোমায়...।।