Saturday, May 11, 2013

ভাবনা আমার ----

ভাবনা আমার ----

রোজ সকাল - বারান্দায় , রেলিং ঘেষে বসা /
দুপুর গড়িয়ে বিকেল করা নারে /
হাসি গান কতো কিছু , সোনালী রোদের ভাষা /
আর মন খারাপ নিয়ে তোমার অপেক্ষা ...।।

এই বুঝি আসবে তুমি , এই পথ ধরেই আবার /
অভিমান নাকি ভুল বোঝাবুঝি , ভাবনা আমার /
অপরাধ কি ছিলো দিনভর ভালোবাসায় /
আজো মেলাতে ব্যার্থ হই বোঝাতে আমায় ...।।

তোমার মায়ায় , কষ্টের নীরব ছায়ায় /
বাতাসের বেগ ফুসফুসে ব্যাথা বাড়ায় /
হয় হৃদয়ভারী , তুমি স্বপ্ন পরী /
আবেগী এই আমার বড্ড বারাবারী ...।।

Mohammad Atik Rehman Bepu 11 may 2013

No comments:

Post a Comment